banglahour

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, ৪:২১ অপরাহ্ন

 

পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ওই প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি করে ডাকাত দল। এছাড়া তার পুত্রবধু রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগমের (৪০) হাত পা বেঁধে বেধড়ক মারধর ও তার শিশু সন্তান তাসফির (২) মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্নালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নেয়া হয়। শুক্রবার ভোররাত তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন।


ওই প্রবাসীর স্ত্রী রুমা বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। তারা রাতের খাবার খেয়ে ঘরের সব সদস্য ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে তিনটার দিকে ৫ থেকে ৬ জনের ডাকাতদল তাদের দক্ষিন পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে ডাকাতদলের আরও কয়েকজন সদস্য ছিলো। পরে তাদের সবাইকে হাত ও পা বেধড়ক মারধর করে এবং তার পুত্রবধুকে ধর্ষন চেষ্টা চালায়। এসময় তার ছেলে নাইম বাঁধা দিলে তার পায়ের হাটুর উপরে গুলি করে। এরপরে তার শিশু সন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্নালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আই ফোন লুটে নিয়ে চলে যায়। 
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
##

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল