banglahour

খুলনায় উৎসবমুখর পরিবেশে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ সপ্তাহ আগে) ১৫ আগস্ট ২০২৬, শনিবার, ৫:৩৩ অপরাহ্ন

 

খুলনায় নানান কর্মসূচীর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভারতেও ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে নগরীর শামসুর রহমান রোডস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিস চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন সহকারী হাইকমিশনার পবন কুমার। পরে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র শুভেচ্ছা র্বাতা পড়ে শোনান। এ সময় তিনি উপস্থিত সবাইকে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভারত এখন একটি শক্তিশালী অর্থৈনতিক, সামাতজত, রাজনৈতিক, উন্নয়নশীল ও ধমর্নিরপেক্ষ গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে। যেখানে সকল ধর্মের, দলমত ও পথের মানুষের একত্রিত মেলবন্ধন রয়েছে। যেকারনে বাংলাদেশের সাথেও পারষ্পরিক সৌর্হাদর্পূণ সর্ম্পক বজায় রয়েছে। তিনি ভবিষ্যতে আরও শক্তিশালী হিসেবে গড়ে ‍তুলতে সকল ভারতীয়কে একত্রে কাজ করার আহবান জানান। 


পরে সহকারী হাইকমিশনের করমকর্তা মৌটুসী দেবের পরিচালনায় ভারতের নাগরিকদের অংশগ্রহনে কবিতা আবৃতি, সঙ্গীত, নৃত্য ও জাতীয় সঙ্গীতের তালে তালে নৃত্যসঙ্গীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কমর্চারী, খুলনায় অবস্থিত রামপাল তাপবিদ্যুত কেন্দ্রের কর্মকর্তা-কমর্চারী, খুলনার বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শির্ক্ষাথীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ যোগদান করেন।
দিনব্যাপী অনুষ্টানে বিভিন্ন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে সনদপত্র ও সম্মাননাপত্র বিতরণ করা হয়। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল