banglahour

ময়মনসিংহে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৫ আগস্ট ২০২৬, শনিবার, ৫:৩৬ অপরাহ্ন


ময়মনসিংহে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ (শনিবার) বাদ জোহর নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। 


এসময় ময়মনসিংহ ৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকোনুজ্জামান রোকন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানাসহ বিএনপির নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


দোয়া মাহফিলে খালেদা জিয়ার রূহের মাগফেরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল