banglahour

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১২:০৪ পূর্বাহ্ন

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তবর্তী দোছড়ি তোন্দুলেরমুখ কচ্ছপিয়া এলাকা থেকে বিজিবির অভিযানে আবারও মালিকবিহীন ২লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। 


উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।


শনিবার (১৫ আগস্ট) বিকাল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ১১ বিজিবি এর একটি বিশেষ টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৮/৪ এস এবং শন্য লাইন হতে প্রায় ৮ কিলোমিটার পশ্চিম দিকে  বাংলাদেশের অভ্যন্তরে দোছড়ি তোন্দুলেমুখ কচ্ছপিয়া নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় টহল জোরদার করে। 


এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পাশের জঙ্গলে বিতরে পালিয়ে যায়। 


পরে ফেলে যাওয়া বস্তা থেকে ১০কাটে ২লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।


এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) সীমান্ত সুরক্ষা ও মাদক দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে এবং সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল