banglahour

নওগাঁয় ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ পাঁচজন গ্রেপ্তার, ধ্বংস করা হলো মদ তৈরির কারখানা ও উপকরণ

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৪ সপ্তাহ আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ৮:১০ অপরাহ্ন

জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে চোলাই মদ তৈরির একটি কারখানা ও উপকরণ ধ্বংস করা হয়েছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—সুকুমার চন্দ্র ভূইয়া (৩৮), সুমন ভূইয়া (২৮), অনন্ত চন্দ্র ভূইয়া (২৫), মিঠুন চন্দ্র ভূইয়া (৪৫) ও জয়ন্ত ভুঁইয়া (২০)। তারা সবাই নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া (দফতরীপাড়া), কোচগাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চোলাই মদ তৈরির কারখানাটি ধ্বংস করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল