banglahour

রাজবাড়ীর কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ মাস আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ৮:১৯ অপরাহ্ন


"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ (১৬–৩০ আগস্ট)-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটি ও কালুখালী উপজেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে এ উপলক্ষ্যে শোভাযাত্রা, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতির অনুপস্থিতে
সভাপতির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট। ব্যানার অনুযায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন (রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ হারুন-অর-রশিদ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মেজবাহ উদ্দিন।


উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আঃ জব্বার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফিরোজ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম সবুজ এবং রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আঃ মতিন মাস্টার প্রমুখ।


বক্তারা তাঁদের বক্তব্যে দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল