banglahour

নওগাঁ সরকারি কলেজের সাবেক বিএনসিসি ক্যাডেট ও নৌবাহিনী সদস্য রেজাউল রিমনের মৃত্যু

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(২ মাস আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ৩:২৩ অপরাহ্ন


দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেছেন নওগাঁ সরকারি কলেজের এইচএসসি ব্যাচ-২০২১-এর সাবেক শিক্ষার্থী, বিএনসিসি ক্যাডেট ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্য রেজাউল রিমন।

দেশের সেবায় নিজেকে নিয়োজিত করে বাংলাদেশ নৌবাহিনীর ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সহপাঠী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং নওগাঁ সরকারি কলেজের সাবেক বিএনসিসি ক্যাডেটদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দেশের সেবায় নিয়োজিত এই গর্বিত নৌবাহিনী সদস্যের মৃত্যুতে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

মহান আল্লাহ তায়ালা যেন মরহুম রেজাউল রিমনের সকল গুনাহ মাফ করে তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন—আমিন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল