banglahour

পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মা/দক বিরো/ধী অভি/যানে ১.৫ কেজি গা/জা সহ স্বামী-স্ত্রী দুইজন গ্রেফতার

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ৩:২৮ অপরাহ্ন


১৬-০৮-২০২৬ তারিখ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ একটা টীম মান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।  অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  মান্দা থানাধীন সতিহাট ঋষি পাড়া গ্রামে একজন মুদি দোকাদার দোনাকদারির পাশাপাশি তার বাড়িতে  গাজা রেখে মাদক  ব্যাবসা করছে।

 উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টিম রাত ০৯ টার সময় উপস্থিত লোকজনের সামনে আসামি  জিতেন্দ্র নাথ ( ৪০) পিতা সচিন্দ্রনাথ মাতা দক্ষ রানী সাং শ্রীরামপুর ঋষি পাড়া থানা মান্দা জেলা নওগাঁ এর গৃহ তল্লাশী করে। তল্লাশী কালে আসামি জিতেন্দ্র নাথের বাড়ির সিরির নিচে বিশেষ কায়দায় রাখা একটা কালো পলিথিনে মোড়ানো ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাজা উদ্ধার করে জব্দ করা হয়। এ সময়ে আসামি জিতেন্দ্র নাথের মাদক বিক্রয়ের সহযোগী তার  স্ত্রী পলি রানী ঋষি (৩০) কেও গ্রেফতার করা হয়।

অনুসন্ধানে জানা যায় আসামি জিতেন্দ্র নাথ সপ্তাহে ২থেকে তিন কেজি গাজা সীমান্ত এলাকা থেকে ১৫/১৬ হাজার টাকা দরে ক্রয় করে ১৮ থেকে ২৯ হাজার টাকায় বিক্রি করতো।  আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল