banglahour

সিরাজদিখানে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(২ ঘন্টা আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ৩:৩২ অপরাহ্ন

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং ক্রীড়া চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।


উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানগণ এবং শিক্ষার্থী প্রতিনিধিদের হাতে ফুটবল, ভলিবল, ক্রিকেট কিটস, ক্যারম বোর্ড ও ব্যাডমিন্টনসহ রকমারি খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে, ডিসিপ্লিন শেখায় এবং নেতৃত্ব দেওয়ার মানসিকতা গড়ে তোলে। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ সচল রাখতে হবে এবং নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রুম্পা ঘোষ। তিনি তাঁর বক্তব্যে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তরুণের সঠিক বিকাশে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সমান গুরুত্ব দেওয়ার জন্য তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারা অব্যাহত রাখার দাবি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল