banglahour

সড়ক ও বাঁধের ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১ দিন আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ৯:৫০ অপরাহ্ন

সড়ক ও বাঁধের ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।


সোমবার (১৭ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সড়ক, জনপথ, পানি সম্পদ ও পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় সড়ক ও নদী তীরবর্তী বাঁধগুলোকে টেকসইভাবে সংরক্ষণের লক্ষ্যে পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিন্না ঘাসের মাধ্যমে মাটির ক্ষয়রোধ, ভূমির স্থিতিশীলতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে এর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক ও বাঁধের ভাঙন একটি বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিক ও পরিবেশবান্ধব উপায়ে এ সমস্যা মোকাবিলায় বিন্না ঘাসের ব্যবহার কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় গবেষণা, পরীক্ষামূলক প্রকল্প এবং বাস্তবায়ন কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।


সভায় অংশগ্রহণকারীরা বিন্না ঘাসের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে ভাঙনরোধ, পরিবেশ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল