banglahour

চাঁপাইনবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ মাস আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ১১:২৪ অপরাহ্ন

 


চাঁপাইনবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জেলার হাসানপুর লক্ষ্মীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এ সময় তিনি বলেন, নদীভাঙন রোধে সরকারের পরিকল্পনা রয়েছে। পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করেছে। 

এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙন কমার পাশাপাশি বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে। এতে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকসহ অন্যরা। অনুষ্ঠানে পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের ২৬৫ পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল