banglahour

রাজস্ব আহরণে আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ দিন আগে) ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:৪১ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়নের স্বার্থে রাজস্ব ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে হবে। তিনি করদাতাবান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে অনুষ্ঠিত ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে অভ্যন্তরীণ সম্পদ আহরণের বিকল্প নেই। রাজস্ব খাতের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে করদাতাদের ভোগান্তি কমিয়ে একটি আধুনিক ও কার্যকর রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।


বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। পরে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত ডিজিটাল উপস্থাপনাগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি রাজস্ব ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্ভাবন ও সেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
সম্মেলনে অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল