banglahour

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,পচা মাংস সংরক্ষণের বান্দরবানে হাজী নান্না বিরিয়ানিতে জরিমানা

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(১৮ ঘন্টা আগে) ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১১:৪৫ অপরাহ্ন

 

বান্দরবানে হাজী নান্না বিরিয়ানিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পচা মাংস সংরক্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ দুপুর আড়াইটয় বান্দরবান পৌরসভার মাইক্রোবাস স্টেশন সংলগ্ন হাজী নান্না বিরানি হাউজে এই অভিযান পরিচালনা করেন মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বান্দরবান সদর বান্দরবান পার্বত্য জেলা।

‘হাজী নান্না বিরিয়ানি’ প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে দেখা যায়
অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরি ও খাবার তৈরির স্থানে অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি দোকানে পচা মাংসের মধ্যে জীবাণুবাহী পোকামাকড় পাওয়ার অভিযোগ পাওয়া যায়।। এছাড়া খাবারে নিষিদ্ধ পলিথিন, পুড়া তৈল, ঘি ব্যবহার এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পান কর্মকর্তারা। একই ফ্রিজে পুরোনো কাঁচা মাংস রাখা ছিল। এ সময় খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা ভবিষ্যতে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করেন।
নিরাপদ খাদ্য কর্মকর্তা ও জেলা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযান জনস্বার্থে নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল