banglahour

নওগাঁ জেনারেল হাসপাতালে এমপি ধলুর আকস্মিক পরিদর্শন, ২৪ ঘণ্টার মধ্যে জলাবদ্ধতা নিরসনের নির্দেশ

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ১৯ আগস্ট ২০২৬, বুধবার, ২:১৮ অপরাহ্ন


নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য  জনাব জাহিদুল ইসলাম ধলু।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে পরিদর্শনে যান। এ সময় সন্ধ্যার বৃষ্টিতে হাসপাতালের সামনের সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হতে দেখেন তিনি। এতে রোগী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

পরিস্থিতি পরিদর্শন করে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। একই সঙ্গে হাসপাতালের সামনের সড়ক সংস্কারসহ জলাবদ্ধতা দ্রুত নিরসনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেন।

হাসপাতালের রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল