banglahour

কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(২ মাস আগে) ১৯ আগস্ট ২০২৬, বুধবার, ৮:১৩ অপরাহ্ন


‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মহিপুর মৎস্য বন্দর থেকে র‍্যালীটি বের হয়। পরে র‍্যালীটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালীতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইব্রাহীম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন, পটুয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হুসাইন, পটুয়াখালী সদর পরিসংখ্যান অফিসার মিরাজুর রহমান, কলাপাড়া উপজেলা পরিসংখ্যান অফিসার মো. ফজলুল করিম, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় সংশ্লিষ্টরা জানান, নৌযান শুমারি-২০২৬ এর মাধ্যমে দেশের নৌযানের সঠিক সংখ্যা, ধরন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্য নৌখাতের উন্নয়ন, সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নৌযান শুমারির কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান কর্মকর্তারা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল