banglahour

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাদা দলের নেতাদের সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৭:৩৫ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।


বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং উচ্চশিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করা হয়। 

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন প্রকল্প, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতকে আরও এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল