banglahour

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর

সারাদেশ | তনুজা শারমিন তনু। স্টাফ রিপোর্টার। দিনাজপুর।

(২ মাস আগে) ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৭:৩৭ অপরাহ্ন


দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর শহরের উত্তর গোসাইপুরে ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বিপ্লব কুন্ডু ও সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী সাদাসহ কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন ইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার নয়ন উদ্দিন ও অন্যান্য সদস্যরা।

এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ ইউনিয়নের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১২ আগস্ট উৎসবমুখর পরিবেশে ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ১৭ আগস্ট নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করানো হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল