
(৩ বছর আগে) ২৯ এপ্রিল ২০২৩, শনিবার, ১২:০১ অপরাহ্ন
ঢাকা: ঝড়ের কবলে পড়ে নৌকাসহ ভারতে ঢুকে পড়া ১৫ জেলেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ফেরত আসা ১৫ জেলের বাড়ি ভোলা জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা ১৫ বাংলাদেশি জেলের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।