banglahour

খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে চলমান ক্রাশ প্রোগ্রামের অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠিত।

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৫ ঘন্টা আগে) ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫৫ অপরাহ্ন


খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে চলমান ক্রাশ প্রোগ্রামের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এক সভা আজ বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।সভায় সকল সরকারি-বেসরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে পত্র প্রেরণ, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে বিদ্যমান সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পত্র প্রেরণ, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা বৃদ্ধি করা, স্বল্প আয়ের পরিবারের আবাসস্থলের নিকটবর্তী স্থানে মেডিকেল ক্যাম্প স্থাপন, মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখা, মহানগরীকে ডেঙ্গু সংক্রমণের হারের ওপর রেড, অরেঞ্জ ও ইওলো জোনে বিভক্ত করে মশক নিয়ন্ত্রণে ব্যাপকহারে ঔষধ স্প্রে করার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া সভায় মশক নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম নিয়মিত সুপারভাইজারদের পাশাপাশি ওয়ার্ডে কর্মরত উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারীদের পর্যবেক্ষণ করা এবং পর্যবেক্ষণে কোনরূপ গাফিলতি পরিলক্ষিত হলে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার নির্দেশ দেয়া হয়।কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মো: মাসুদ করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্তগণ সভায় উপস্থিত ছিলেন।
অপরদিকে সকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরীর ১৭ নং ওয়ার্ডের হরিজন কলোনী ও ১৬নং ওয়ার্ডের বয়রা বাজারসহ সংলগ্ন এলাকায় চলমান ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি পরিদর্শন করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর শেখ হাফিজুর রহমান মনি, সমাজসেবক সাদিকুর রহমান সবুজ, শেখ জামিরুল ইসলাম জামিল, মেহেদী হাসান সোহাগসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কেসিসি পরিচালিত ক্রাশ প্রোগ্রামের আওতায় আজ বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। 

কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।মোবাইল কোর্ট পরিচালনার ৪র্থ দিনে বাড়ির আঙ্গিনা অপরিচ্ছন্ন থাকায় নগরীর ইসলামপুর রোডস্থ শেখ আব্দুল হামিদ-কে ১ হাজার টাকা ও মিঠুন বিশ্বাসকে ৫’শ টাকা; দোলখোলা রোডের আব্দুল হালিমকে ৩ হাজার টাকা ও তহুরা খাতুনকে ১ হাজার টাকা; বাগমারা মেইন রোডস্থ আসাদুল হক-কে ৩ হাজার টাকা, সিদ্দিকুর রহমান-কে ১ হাজার টাকা ও মিতু-কে ২ হাজার টাকা; মতলেব মোড়ের হৃদয় হোসেন-কে ২ হাজার টাকা ও পারভিন আক্তার-কে ৫’শ টাকা জরিমানা করে তাৎণিক আদায় করা হয়।উল্লেখ্য, নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কেসিসি পরিচালিত কর্মসূচির পাশাপাশি নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার সীমানার মধ্যে মশার প্রজনন স্থান অথবা মশার লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার মধ্যে টায়ার, কৌটা, ডিমের খোসা, ডাবের খোল, ফুলের টব, বেসিনের নিচে, ফ্রিজের পাশে, এসির পাশে, সানসেটে পানি জমে আছে কিনা সেদিকে ল্য রাখাসহ বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।  মোবাইল কোর্ট পরিচালনাকালে কেএমপি’র পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল