
(৫ ঘন্টা আগে) ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, ৬:০৩ অপরাহ্ন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ নাছির মিয়া (৪৮) নামে এক মাদক কারবারিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া দিয়েছে ভ্র্যাম্যমান আদালত।
আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার বীরকাশিমনগর পশ্চিমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বীরকাশিমনগর পশ্চিমপাড়া এলাকার মো. ইউসুফের পুত্র নাছির মিয়ার দুই কক্ষবিশিষ্ট টিনের ছাউনি দেওয়া বসতঘরে তল্লাশি চালিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় নাছির মিয়াকে আটক করা হয়। পরে আটককৃত কে ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হয় । পরে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার আটককৃত কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার জানান, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। অভিযানে উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাছির মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।