banglahour

ভৈরবে দানবীর, শিক্ষানুরাগী হাজী আসমত আলীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ মাস আগে) ২২ আগস্ট ২০২৬, শনিবার, ২:১৮ অপরাহ্ন

ভৈরবের কৃতী সন্তান, বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী, বহু স্কুল, কলেজ, মাদ্রাসা ,এতিমখানা , ঈদগাহের প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয়  হাজী আসমত আলী বেপারীর ৫৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার সন্ধ্যায় হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের মেহের মমতাজ মিলনায়তনে  হাজী জাকির হোসেন সওদাগরের সভাপতিত্বে স্মরণ সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিনিয়র জেলা ও দায়রা জজ, নারায়ণগঞ্জ শ্রম আদালতের চেয়ারম্যান  মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, বিশিষ্ট লেখক, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ্ , শিশু পরিবারের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি আলী মুহাইমিনুর সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী, হাজী আসমত আলী পরিবারের সুযোগ্য উত্তরসূরী হিসাম রহমান, জিটিভির ভৈরব প্রতিনিধি প্রতিনিধি এম এ হালিম প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, তৎকালীন সময়ে  ১৯৪৭ সালে শিক্ষা বিস্তারে হাজী আসমত আলী হাজী আসমত কলেজ প্রতিষ্ঠাসহ বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা,কবরস্থান প্রতিষ্ঠা করে গেছেন। তাছাড়া মানুষের দূর্দিনে   সব সময় আর্থিক সহায়তা করেছেন। তিনি  সমাজ স্ংস্কারক ও শিক্ষা বিস্তারে তার অবদান বলে শেষ করা যাবেনা। স্মরণসভা মরহুম হাজী আসমত আলীর আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটির সাবর্বিক সঞ্চলনা করেন সাইদুর রহমান বাবলু।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল