
(২ মাস আগে) ২২ আগস্ট ২০২৬, শনিবার, ৩:২৪ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন।
শনিবার আনুমানিক ২টার উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নাটকিলা নামক এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা–সিলেট মহাসড়কের গোয়ালাবাজার ইউনিয়নের নাটকিলা এলাকায় তেলবাহী পরিবহনের একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশার মুখামুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করা হয়।
তবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায় নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।