banglahour

বরিশালের সাংবাদিক এম মিরাজ হোসাইন আর নেই

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক।

(৭ ঘন্টা আগে) ২২ আগস্ট ২০২৬, শনিবার, ৭:৪৯ অপরাহ্ন

বরিশালের সাংবাদিক এম মিরাজ ‌হোসাইন আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকায় চি‌কিৎসাধীন অবস্থায় আজ শ‌নিবার বেলা ১টা ৩০ মি‌নি‌টের সময় তিনি মারা গেছেন।

মিরাজ দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পেশাগত জীবনে তিনি বরিশালের নানা ঘটনা ও জনদুর্ভোগের খবর তুলে ধরেছেন।

সহকর্মীরা জানান, অসুস্থতার মধ্যেও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন মিরাজ।

তাঁর মৃত্যুতে বরিশালের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল