banglahour

গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৭ ঘন্টা আগে) ২২ আগস্ট ২০২৬, শনিবার, ৭:৫০ অপরাহ্ন

 


চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বর্ডার বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গোমস্তাপুর জোনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বর্ডার বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) মো. হাসান জাফির তুহিন এবং নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বানও জানান তারা।

কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল