banglahour

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবে-পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ২৩ আগস্ট ২০২৬, রবিবার, ৬:০৪ অপরাহ্ন


শুধু অবকাঠামোগত উন্নয়ন করলে হবেনা, এই পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, বর্তমান সরকার ই-কমার্স প্লাটফর্ম উন্মুক্ত করার পাশাপাশি বেকারদের কল্যাণে প্রশিক্ষণসহ নানামুখী সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। তাই এই অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান তিনি।


রবিবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটায় উন্নয়ন বোর্ডের মাইনী হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন স্কিমের আওতায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, উন্নয়ন সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (পরিকল্পনা) জাহিদ ইকবাল, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বীন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।
ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলায় নানা জাতিগোষ্ঠীর বসবাস, এখানে বসবাসরত সকল জনগোষ্ঠীকে রংধনুর সাত রঙের মতো মিলেমিশে কাজ করতে হবে।

পার্বত্যাঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন বোর্ডের ভূমিকা আরও জোরদার করা হবে। তরুণ-তরুণীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো গেলে স্থানীয় পর্যায়েই কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। পার্বত্য অঞ্চলের দক্ষতা উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আত্মকর্মসংস্থানে বাস্তবমুখী প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই। 


ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল আরো বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই উদ্দেশ্য নিয়ে ১৯৭৬ সালের ১৪ জানুয়ারী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন সেই উদ্দেশ্য এবং স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই পাহাড়ে প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল