
(৯ ঘন্টা আগে) ২৩ আগস্ট ২০২৬, রবিবার, ৬:০৫ অপরাহ্ন
আকস্মিক সফরে ৫০ শয্যা বিশিষ্ট বদলগাছী উপজেলা হাসপাতাল পরিদর্শম করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সাথে স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সঠিকভাবে নিশ্চিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন। এ সময় তিনি চিকিৎসকদের ডিউটি শিট ও উপস্থিতির তথ্য পর্যালোচনা করেন এবং দায়িত্ব অনুযায়ী চিকিৎসকদের উপস্থিতি রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। এবং হাসপাতালে রান্না করা খাবারের মান নিজে টেস্ট করে যাচাই করেন।
এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫১শয্যা বিশিষ্ট ভবন নির্মাণের কথা আস্বস্ত করেন।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালজুড়ে ব্যস্ততা দেখা যায়।