banglahour

হিজলা থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৬:৩৯ পূর্বাহ্ন


মোঃ সেলিম রাড়ী।।
বরিশালের হিজলা থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মাদক, চাদাবাজ,ইভটিজিং, বাল্যবিবাহ , নারী শিশু নির্যাতন, কিশোর গ্যাং ও ফেসবুকের অপব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার সকাল এগারোটায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নে মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রী ও হরিনাথপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার সানতেন, হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন,মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুর হোসেন সুজন সহ অনেকে।


মতবিনিময় সভায় শিক্ষার্থীরা নানাবিধ সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন মাদকাসক্তি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। একই সঙ্গে ইভটিজিং ও বাল্যবিবাহ শিক্ষার্থীদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।


এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ফেসবুকে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ, গুজব ছড়ানো, ভুয়া তথ্য প্রচার এবং ব্যক্তিগত ছবি বা তথ্যের অপব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।


বরিশাল জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার সানতেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কোনো শিক্ষার্থী মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির শিকার হলে ভয় না পেয়ে দ্রুত অভিভাবক, শিক্ষক অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। অপরাধ দমনে পুলিশ সর্বদা তাদের পাশে থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল