banglahour

জৈন্তাপুরে গেইটলক বাসের ধাক্কায় মাদরাসাছাত্রী নিহত, আহত ৩

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(২ দিন আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৩:১৫ অপরাহ্ন

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল গ্যাস ফিল্ড এলাকায় গেইটলক বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামে মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের মেইন গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নুসরাত জাহান তাসনিম (১৫) ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। আহতরা হলেন মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা যাত্রাবাড়ী থেকে মোহাম্মদ আলীর বোন ও ভাগনিরা সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা সিএনজি চালিত অটোরিকশা যোগে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেন। চিকনাগুল গ্যাস ফিল্ডসের মেইন গেইট এলাকায় পৌঁছালে সিলেটগামী গেইটলক বাস সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই নুসরাত প্রাণ নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগমকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনায় জড়িত বাসটির নম্বর সিলেট মেট্রো-ব-১১-০০১৪ এবং সিএনজিচালিত অটোরিকশাটির নম্বর সিলেট-খ-১২-৫৯৭৮।

দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়। ঘটনাস্থলে তামাবিল হাইওয়ে থানার পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানায়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের মরাদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হবে।” দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল