banglahour

'ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ : গণমাধমের করণীয়' শীর্ষক মতবিনিময়

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ দিন আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৩:১৬ অপরাহ্ন


'ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ : গণমাধমের করণীয়' শীর্ষক মতবিনিময়
ময়মনসিংহ প্রতিনিধি
বিভাগীয় জেলা সদর ‘'ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ : গণমাধমের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ (সোমবার) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশন প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন।


সাংবাদিক নিয়ামুল কবীর সজলের সভাপতিত্বে ময়মনসিংহে ডেঙ্গু নিয়ে সার্বিক বিষয়ে কথা বলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডেঙ্গু ফোকাল পারসন অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান।


এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ.কে. দেবনাথ প্রমুখ।


বক্তারা জানান, ডেঙ্গু হলে আতঙ্ক নয়। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সঠিক তথ্য নিরুপনে ব্যবস্থা নিতে চিকিৎসক, রোগী, রোগীর স্বজন, গণমাধ্যমকর্মীদের ভুমিকা অনেক বেশি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সচেতনতা বাড়ালে ডেঙ্গু রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল