
(১ দিন আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৩:১৮ অপরাহ্ন
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট এবং প্রতাপপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, জিরা, কসমেটিকস, মহিষ এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী ট্রাউজার আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক *সিজার মূল্য ১৫ লক্ষ ৫০ হাজার*।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।