banglahour

নওগাঁতে চোরাই গরুসহ বেলাল হোসেন নামে ১জন গ্রেপ্তার

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৫:২৭ অপরাহ্ন


নওগাঁতে চোরাই গরুসহ মো. বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ভোরে পৌর এলাকার জবার মোড় থেকে বিশেষ টহল দলের সদস্যরা তাকে আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় ৩টার দিকে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে একটি গরু চুরি করে পালানোর সময় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে জবার মোড় এলাকায় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া গরুটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বেলাল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার মহেশপুর এলাকার রিয়াজ মণ্ডলের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল