
(১ দিন আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৬:০৫ অপরাহ্ন
ভৈরবে সম্পত্তির বিরোধের জেরে (নিষিদ্ধ) পৌর যুব লীগের সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন সৈকত কে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে । নিহত আল আমিন সৈকত শহরের ভৈরব পুর মধ্য পাড়া আড়াই বেপারির বাড়ির জসিম মিয়ার পুত্র। এ ঘটনায় নিহতের স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাসিঁর দাবী জানান।
জানাযায,রোববার রাত সাড়ে ১১ টার দিকে ব্যবসার কাজ শেষে শহরের টিন পট্রি এলাকায় নিজ ভাড়া বাসায় যাওয়ার পথে দূর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে তাকে সড়কে ফেলে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে তার স্ত্রী ও স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার দিকে সে মারা যায় ।
নিহত আল - আমিন সৈকত ভৈরব পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে কি কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছেনা।
নিহতের মা মিনা বেগম ও স্ত্রী তানিয়া খানম,বোন আরজিনা বেগম সহ স্বজনরা জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে চাচাতো ভাইদের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ ছিল আল- আমিন সৈকতের। কিন্তু গত ৩ মাস আগে সেই বিরোধ নিষ্পত্তি হওয়ার পর ও তার চাচাতো ভাই জুম্মান, হাসান বাসায় এসে হত্যার হুমকি দিতো। স্ত্রী তানিয়া খানম জানান,মারা যাওয়ার আগে তার স্বামী সৈকত তাকে জানিয়েছেন জুম্মান ও হাসান তাকে কুপিয়েছে । পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় ।
এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব রহমান।