banglahour

খুলনার চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার তিন আসামি আটক বিদেশি পিস্তল, গুলি-কার্তুজ ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ ঘন্টা আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৬:০৭ অপরাহ্ন


চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, বিদেশি পিস্তল, গুলি-কার্তুজ ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার; ৩ জন গ্রেফতার।


খুলনা মহানগরীতে সংঘটিত চাঞ্চল্যকর মোঃ ইসমাইল শেখ (৩৫) হত্যা মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে খুলনা সদর থানা পুলিশ।হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান শুরু করে।


এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট  বিকাল ৪ টায় হত্যা মামলার ১নং এজাহারনামীয় আসামি মোঃ ফারদিন খান (২৪)-কে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত অপর দুই আসামি মোঃ রায়হান মোল্লা (২৪) ও মোঃ সাইফুল হাওলাদার (২৪)-কে গ্রেফতার করা হয়।
অভিযানে  ০১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ০৩ রাউন্ড গুলি, ০৩টি তাজা শর্টগানের কার্তুজ, বিভিন্ন মোবাইল অপারেটরের ০৯টি সিমকার্ড উদ্ধার করে পুলিশ। 


সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানি  গ্রুপের সদস্যদের ব্যবহৃত ০৫টি গেঞ্জি (যার সামনের পাশে ইংরেজীতে B-COMPANY এবং সিংহের মাথার লোগো আছে, পিছনে দোয়া মে ইয়াদ রাখনা, সৌজন্যে নবাব লেখা আছে (যাহা B-COMPANY গ্রুপের সদস্যগণ লোগো চিহ্ন হিসাবে ব্যবহার করে),০৩টি কপালে ব্যবহারের উপযোগী সার্চলাইট,০১টি কালো রঙের কলেজ ব্যাগ, ০১টি চামড়ার ছোট পার্সও উদ্ধার করে। 


উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও কার্তুজের ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে হত্যা মামলায় গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের ইচ্ছা প্রকাশ করেছে এবং এ সংক্রান্ত আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


উল্লেখ্য যে, আসামী মোঃ ফারদিন খান(২৪) এর বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র  ও অন্যান্য মামলা সহ সর্বমোট ০৭(সাত) টি মামলা, আসামী মোঃ রায়হান মোল্লা(২৪) এর বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং আসামী মোঃ সাইফুল হাওলাদার(২৪) এর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে।


হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনা, সহযোগী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।


অপরাধ যতই পরিকল্পিত হোক, অপরাধী যতই সংঘবদ্ধ হোক আইনের দীর্ঘ হাত তাকে খুঁজে বের করবেই। উল্লেখ্য গত ৩১ জুলাই  রাত আনুমানিক ০৫ টায় খুলনা সদর থানাধীন মহির বাড়ি বড় খালপাড় ব্রিজের পশ্চিম পাশে মোঃ ইসমাইল শেখ (৩৫)-কে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার ২৪ দিনের মধ্যে এই আসামিদের করা হয় বলে পুলিশ জানায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল