banglahour

রাজবাড়ীর কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ দিন আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৬:০৮ অপরাহ্ন

 

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রেজাউল করিমের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার  (২৪ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও এস. এম. রেজাউল করিম সাংবাদিকদের সঙ্গে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। 


এই মতবিনিময়ে সভায় উপস্থিত ছিলেন কালুখালী  উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান খান,সাধরন সম্পাদক আদম আলী,,সিনিয়র সহসভাপতি আবু সাইদ, সহসভাপতি,  বিধান কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, মহিলা সম্পাদিকা শাহিদা পারভীন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সদস্য এসএম ফারুক হোসেন,সদস্য নাফিজ আহমেদ, সদস্য বিপ্লব কুমার বিশ্বাস,

মতবিনিময় সভায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। 


সভায় কালুখালী উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এস. এম. রেজাউল করিম সম্প্রতি কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।এস এম রেজাউল করিম ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার। কালুখালীতে যোগদানের পূর্বে তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল