banglahour

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ ঘন্টা আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৬:৫৫ অপরাহ্ন

 

চাপাইনবাবগঞ্জে  নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে নাচোল-আমনুরা সড়কের মানিকরা পাড়া এলাকার একটি বাঁশঝাড়ে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল হাসদা উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মাসনা গ্রামের বাজুন হাসদার ছেলে। তিনি আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই এলাকায় দুইজন ইলেকট্রিশিয়ান বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় সোহেলকে দিয়ে বাঁশ কাটানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। বাঁশ কাটার একপর্যায়ে সেটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সোহেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বে থাকা কারও অবহেলা বা অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকলে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল