
(২ ঘন্টা আগে) ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১:৫৮ অপরাহ্ন
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর টাস্কফোর্স অভিযানে আনুমানিক ৩৮ কেজি ওজনের কষ্টিপাথরের তৈরি একটি তারা দেবী মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তিটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর আওতাধীন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কষ্টিপাথরের তৈরি তারা দেবী মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক ওজন ৩৮ কেজি।
অভিযানকালে মূর্তিটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মূর্তিটির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ১৬ বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।