
(৩ ঘন্টা আগে) ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৩:২১ অপরাহ্ন
খুলনায় ট্রাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বিক্ষোভ ও মানববন্ধনে নেতৃবৃন্দঃপুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী।
আজ সকাল ন'টা থেকে বেলা ১১ টা পর্যন্ত জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে খুলনা যশোর মহাসড়কের পথের বাজার চেকপোস্ট এলাকায় দীর্ঘ লাইনে ট্রাংকলরী দাঁড় করিয়ে এ বিক্ষোভ,প্রতিবাদ ও মানব বন্ধন কর্মসূচি পালন করে শ্রমিকরা। প্রথমে ফুলতলা থানার সামনে দাঁড়ালে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে ট্রাংকলরী ও মালিক সমিতির নেতৃবৃন্দ খান জাহান আলী থানার পথের বাজার এলাকায় এ কর্মসূচী পালন করে। এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন কাগজ পত্র দেখার অজুহাতে পুলিশ চাঁদাবাজি করে। ট্রাংকলরীর কাগজ দেখার জন্য ট্যাংকলরী টার্মিনালে জ্বালানি তেল লোডের আগে পরীক্ষার কথা থাকলেও পুলিশ ও প্রশাসনের লোকজন রাস্তায় গাড়ী থামিয়ে চেকের নামে চাঁদাবাজি করে। একটি ট্রাংকলরীতে ৯ হাজার লিটার দার্য্য পেট্রোল অকটেন ও ডিজেল থাকে।
যেকোনো সময় বড়ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে এ কাগজ দেখার নামে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ না করলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন। বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন খুলনা বিভাগের টাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী। বক্তৃতা করেন জ্বালানি তেল পরিবেশক সমিতির সহ-সভাপতি শেখ মুরাদ হোসেন,খুলনা বিভাগীয় ট্রাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য মীর মোকসেদ আলী, খুলনা বিভাগের টাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু সহ নেতৃবৃন্দ।