
(৬ ঘন্টা আগে) ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৪ অপরাহ্ন
কণ্ঠশিল্পী আসিফ আকবর সম্প্রতি দেশের গান-বাজনা ও সংস্কৃতিচর্চার ওপর বিভিন্ন বাধা ও অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন যে, সরকারকে ইমিডিয়েট বলতে হবে এ দেশে গান-বাজনা হবে কি হবে না।
আসিফ আকবর বলেন, যদি সংবিধানে গান-বাজনা বা সংস্কৃতিচর্চার ওপর কোনো নিষেধাজ্ঞা বা নিষেধ থাকে, তবে তা সরকারকে পরিষ্কার করে দেশবাসীকে জানিয়ে দিতে হবে।
দেশের বিভিন্ন স্থানে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে শিল্পীরা দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হবেন।
তিনি আরও বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, সংস্কৃতি ও সংগীতের ওপর কোনো ধরনের জুলুম বা অযৌক্তিক বাধা শিল্পী সমাজ মেনে নেবে না।
উল্লেখ্য সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু কনসার্ট ও গান-বাজনার অনুষ্ঠান স্থানীয় প্রশাসন বা আয়োজকরা আইনশৃঙ্খলার অবনতি বা বিশৃঙ্খলার আশঙ্কায় সাময়িকভাবে স্থগিত করেছেন।
এর প্রেক্ষিতে সংগীতশিল্পী ও সংস্কৃতিকর্মীরা বিভিন্ন সময় সরকারের কাছে নির্বিঘ্নে অনুষ্ঠান আয়োজন এবং শিল্পী ও শ্রোতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন।