banglahour

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৮০ বোতল এস্কাফ সিরাপসহ আটক ২

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ ঘন্টা আগে) ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১:৩৯ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর মডেল থানার পৌর এলাকার রেহাইচর গ্রামের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোলঘরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামের মো. সুলতানের ছেলে মো. দুলাল (২৮) এবং সাহাপাড়া বটতলা মোড় এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. সারোয়ার জাহান ওরফে শুভ (২৩)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত থেকে ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও জানিয়েছে পুলিশ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল