
(২ মাস আগে) ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৪ অপরাহ্ন
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলার খান এর সবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী হাম- নাত ও ধর্মীয় নানা বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। আজ বুধবার সকাল দশটায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহ জামাল,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মহসিন হোসেন, বিদ্যালয় এর ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমরান গাজী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেহেনা পারভীন, নাজমা খাতুন,রুবিনা ইয়াসমিন, খুরশিদ জাহান দিলরুবা।