banglahour

চক্ষু চিকিৎসায় পেশাগত মানোন্নয়নে ময়মনসিংহে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ দিন আগে) ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ৪:৩৪ অপরাহ্ন

 

বিভাগীয় জেলা ময়মনসিংহে চক্ষু চিকিৎসায় পেশাগত মানোন্নয়নে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) সকালে স্থানীয় এক মিলনায়তনে ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটি কর্তৃক আয়োজিত সায়েন্টিফিক সেমিনারের উদ্ভোধন করেন সংগঠন সভাপতি দিদারুল ইসলাম। 


সেমিনার আহ্বায়ক মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডা. কে.জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের চিফ কনসালটেন্ট ডা. সাইফুল ইসলাম ভূঁইয়া।


এসময় ডা. কে.জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির উপদেষ্টা  মি. শরীফুজ্জামান পরাগ, ব্যবস্থাপক এডমিন মি. এস. কে.এম.জহিরুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা অপ্টোম সালাউদ্দিন, প্রেসিডেন্ট অপ্টোম দিদারুল ইসলাম, সেক্রেটারি অপ্টোম বরকত আলী, ভাইস প্রেসিডেন্ট অপ্টোম কাজী কামাল উদ্দিন, অপ্টোম বুলবুল আকতারসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।


বক্তারা সোসাইটির এই ধরনের শিক্ষামূলক কর্মশালা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। যে কোন পেশার মান এবং দক্ষতা বৃদ্ধির জন্যে এ ধরনের আয়োজন বেশি করে করা দরকার বলে মনে করেন। বাংলাদেশে অপ্টোমেট্রি পেশাকে উন্নত করতে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। অফথালমোলোজিস্টদের পাশাপাশি এই পেশাকে সরকারি স্বীকৃতি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। 


সেমিনারে অপ্টোমেট্রি পেশার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রেজেন্টেশন তুলে ধরেন বক্তারা। বৃহত্তর ময়মনসিংহে এই পেশায় কর্মরত প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল