banglahour

নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(১ দিন আগে) ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ৪:৩৯ অপরাহ্ন


কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় সড়কের পাশের একটি ধানের জমি থেকে পাটি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া খণ্ডিত পাটি কার এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী সড়কের পাশের ধানের জমিতে মানুষের একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পাটি উদ্ধার করে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, খণ্ডিত পাটির পাশে রক্তমাখা একটি পলিথিনও পড়ে থাকতে দেখা গেছে। তাঁদের ধারণা, কেউ হয়তো সড়ক দিয়ে যাওয়ার সময় পাটি সেখানে ফেলে রেখে যেতে পারে। তবে কখন, কীভাবে বা কারা এটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে এটি সেখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল