banglahour

চাঁপাইনবাবগঞ্জে ১,১২৫ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ৭:৪৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ হাজার ১২৫ বোতল কথিত এস্কাফ সিরাপসহ মো. সামি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

বুধবার (২৬ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটে সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর মহল্লায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘরের সামনে এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো ও শনাক্ত মতে ১ হাজার ১২৫ বোতল কোডিন ফসফেট মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য কথিত এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৭-৮৯২৫) জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার সামি সোনারগাঁও থানার নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তারা জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল