banglahour

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার - আজ দুপুরে আদালতে সোপর্দ

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ৭:৪৮ অপরাহ্ন


রাজবাড়ীর পাংশায়  ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর ইউনিয়নের সংর‌ক্ষিত দুই জন নারী ইউপি সদস‌্যকে  গ্রেফতার ক‌রে‌ছে জেলা গোয়েন্দা শাখা (ডি‌বি) পুলিশ মঙ্গলবার (২৫ আগষ্ট) রা‌ত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী ডি‌বি পুলি‌শের ও‌সি মোঃ মফিজুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।
তি‌নি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখ সহ সঙ্গীয় অফিসার ও সদস‌্যরা গতকাল বিকা‌লে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে । এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ল্ড ফার্নিচার’  এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৩০  পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। পরবর্তী‌তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

গ্রেফতারকৃতরা হ‌লেন, কালুখালীর মাজবাড়ী ইউনিয়নের ১,২,৩  নং ওয়ার্ডের মোহনপুর গ্রামের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসাঃ হামিদা খাতুন (৪৭)। তি‌নি মাজবাড়ীর ইউনিয়‌নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য। অপরজন একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়া‌র্ডের সংর‌ক্ষিত ওয়ার্ড সদস‌্য ও চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)।

মাজবাড়ী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষ‌দের দুইজন নারী মেম্বর ইয়াবাসহ গ্রেফতার হ‌য়ে‌ছে বিষয়‌টি শু‌নে‌ছেন। 
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান দুই ইউনিয়ন সদস্যকে ইয়াবা সহ গ্রেপ্তারের পর আজ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল