banglahour

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের ২৩নং ওয়ার্ডে মশক নিধন কর্মসূচি গ্রহন

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ ঘন্টা আগে) ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ৭:৪৯ অপরাহ্ন

খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেল ৫ টায় সদর থানা যুবদলের অন্তর্গত ডাকবাংলা সংলগ্ন এপিসি স্কুলের সামনে থেকে ২৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

২৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রুবেল আহমেদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব হানিফ মৃধা-এর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডেএ চেয়ারম্যান এ্যাড. এস এম শফিকুল আলম মনা।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেন, নগরীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে সচেতন ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি মহানগর যুবদলের এই মহৎই কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মহামারী ডেঙ্গু প্রতিরোধে তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

এসময় উদ্বোধক আব্দুল আজিজ সুমন বলেন, দ্রুত খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহতা আমাদের সবাইকে ভোগ করতে হবে। তাই ডেঙ্গুর বিস্তার রোধে আর কোনো বিলম্ব না করে দ্রুত কার্যকর ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রুবেল বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং নগরবাসীর সহযোগিতায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, কামাল হোসেন, হাবিবুর রহমান কাজল প্রমুখ।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এই কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল