banglahour

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২:৫৩ অপরাহ্ন

 

কুমিল্লায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তানভীর দীপু ও স্টার নিউজের ব্যুরো প্রধান আবদুল্লাহ আল মারুফের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী শাওনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা ও হয়রানির শিকার হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, এটিএন বাংলার প্রতিনিধি খাইরুল আহসান মানিক, আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, আগামীর সময়ের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মীর শাহ আলম, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আকাইদ, অর্থ সম্পাদক শাহ আলম শফি, দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ মিয়াজী, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরী, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক পূর্বাশার নির্বাহী সম্পাদক শহীদুল্লাহ, গোমতী সংবাদের সম্পাদক মো. মোবারক হোসেন, টোয়েন্টিফোরের প্রতিনিধি জাহিদুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিকের ওপর হামলা হলে সাংবাদিক সমাজ তা মেনে নেবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি হামলার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার পথে কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় হামলার শিকার হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তানভীর দীপু ও স্টার নিউজের ব্যুরো প্রধান আবদুল্লাহ আল মারুফ।

এ ঘটনার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত শাওনকে গ্রেপ্তার করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল