banglahour

১৭ বছরের আইনি লড়াই শেষে অধ্যক্ষ পদে পুনর্বহাল তরিকুল ইসলাম, মহেশ্বরপাশায় সংবর্ধনা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ ঘন্টা আগে) ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৪:২৯ অপরাহ্ন


খুলনা মহেশ্বর পাশা  শহীদ জিয়া মহাবিদ্যালয় অধ্যক্ষ হিসেবে মোঃ তরিকুল ইসলাম পুনর্বহাল হওয়ায় মহেশ্বর পাশা এলাকাবাসীর উদ্যোগে তাকে সংবর্ধনা দিয়েছে এলাকা বাসী।আজ ২৭ আগষ্ট বেলা ১১ টায় মহেশ্বর পাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় চত্বরে সংবর্ধনা  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার হোসেন জামু।এ মহেশ্বর পাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় এর পুঃনর্বহাল অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম কে ফুলের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ । 

বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মোঃ মুর্শিদ কামাল, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস , শেখ শামসুর রহমান, আবু সালেক, মোহাম্মদ মহিউদ্দিন, সময় উপস্থিত ছিলেন কেসিসি ১ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ বিলায়েত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল ইসলাম,  কে সি সি ২ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।   আশরাফ হোসেন, তছির উদ্দিন, ডালিম হাওলাদার, মাহবুব হোসেন খোকন, আব্দুল জলিল হাওলাদার, ফজলুর রহমান টিটু, মাহাবুবুল হক, খবির উদ্দিন, মোহাম্মদ রফিক, জানে আলম জালু ‌, আইয়ুব আলী, মুজিবুর রহমান, শেখ আমানুল্লাহ, মোঃ খলিল, মাতলেবুর রহমান  সহ মহানগর, দৌলতপুর থানা বিএনপি'র সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য ২০০৯ সালের ১৯ জুলাই অধ্যক্ষ তরিকুল ইসলাম কে বহিষ্কার করে খান শহিদুল ইসলাম  অধ্যক্ষ হিসেবে যোগদান করেন, পরবর্তীতে তিনি অবসরে গেলে অধ্যক্ষ হিসেবে শাহিনা সুলতানা কে দেওয়া হয়। অবশেষে সকল জল্পনা কল্পনা জটিলতা আইনি লড়াই শেষে  ২৭ আগষ্ট পুনরায় যোগদান করেন অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম। তিনি সকলের দোয়া ও সততার সাথে প্রতিষ্ঠানটি চালানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল