banglahour

ফুলেল শুভেচ্ছায় সিক্ত রাঙ্গামাটি নতুন জেলা পরিষদ, সড়কজুড়ে উৎসবমুখর জনতার ঢল

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ দিন আগে) ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৭:০৩ অপরাহ্ন


ফুলেল শুভেচ্ছা, করতালি ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয়েছে নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দিপু ও সদস্যদের। রাঙ্গামাটিতে আগমনকে ঘিরে শহর জুড়ে সৃষ্টি হয়েছে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে ঢাকা থেকে রাঙ্গামাটির পথে জেলার প্রবেশমুখ বেতবুনিয়ার গোদারপাড়ে পৌঁছালে স্থানীয়রা ফুল দিয়ে তাদের স্বাগত জানান। পরে শহরের পথে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা ফুলের তোড়া ও মালা দিয়ে নতুন পরিষদকে বরণ করেন। এতে সড়ক জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


পরে চেয়ারম্যান ও সদস্যদের গাড়িবহর রাঙ্গামাটি শহরের দিকে এগিয়ে আসার সময় সড়কের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী, সামাজিক সংগঠন ও শুভাকাঙ্খীরা ফুল হাতে দাঁড়িয়ে তাদের শুভেচ্ছা জানান। কোথাও ফুলের তোড়া, কোথাও মালা পরিয়ে এবং বিভিন্ন স্লোগানে নতুন পরিষদকে স্বাগত জানানো হয়।


নবগঠিত পরিষদকে ঘিরে মানুষের এই উচ্ছ্বাসের পাশাপাশি ফুটে উঠেছে প্রত্যাশার চিত্র। পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পর্যটন ও অবকাঠামোগত উন্নয়নসহ জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।


চেয়ারম্যান দীপেন তালুকদার বলেন, জনগণের ভালোবাসা ও প্রত্যাশাকে সঙ্গে নিয়ে রাঙ্গামাটির সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করাই হবে নবগঠিত পরিষদের প্রধান লক্ষ্য।
চেয়ারম্যান ও সদস্যদের এই আগমনকে ঘিরে পুরো রাঙ্গামাটিতে যেন তৈরি হয়েছে এক মিলনমেলা। ফুলেল শুভেচ্ছা আর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাঙ্গামাটির সড়কগুলো পরিণত হয় আনন্দ ও উৎসবের রঙে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল