banglahour

বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৯:১৪ অপরাহ্ন

 


বান্দরবান প্রতিনিধি: 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন বিএনপি নেতা ও সাংবাদিক আবদুর রশিদ।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি বিএনপির রাজনীতি ও বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। আবদুর রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। তিনি দৈনিক ইত্তেফাক ও বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বাইশারী মডেল স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি। বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আবদুর রশিদ বলেন,দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে ইউনিয়নবাসীর সেবা করতে চাই। বাইশারীর সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও জনদুর্ভোগ নিরসনকে অগ্রাধিকার দিতে চাই।

তিনি দলীয় নেতাকর্মী ও বাইশারী ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিন সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল