banglahour

প্যারিসের লাকর্নোভ পার্কে ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের ফ্যামিলি ডে

প্রবাস | আবু তাহির। ফ্রান্স।

(২ ঘন্টা আগে) ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৯:১৪ অপরাহ্ন

 

প্যারিসের উপকণ্ঠের লাকর্নোভ পার্কে ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে আনন্দঘন পরিবেশে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ফ্রান্সে বসবাসরত সাংবাদিকদের পরিবারসহ কমিউনিটির বিভিন্ন পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

ফ্যামিলি ডে উপলক্ষে শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য ছিল নানা ধরনের আকর্ষণীয় খেলাধুলার আয়োজন। খেলাধুলায় অংশ নিয়ে শিশু-কিশোররা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। পরে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও দিনব্যাপী ছিল প্রিতিভোজসহ নানা আয়োজন।

ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ সামিরা এবং সাংবাদিক জুনেদ ফারহান, মাসুদ আহমেদ ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাজহারুল ইসলামের পরিচালনায় বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।

খেলাধুলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখনজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর তানিয়া তনু, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক লুত্ফুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক নয়ন মামুন, সাংবাদিক আবুল কালাম মামুন, জুনেদ  ফারহান, মাজহারুল ইসলাম, মাসুদ আহমেদ, মোহাম্মদ দুলাল মিয়াসহ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

এ সময় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করাই ছিল এ ফ্যামিলি ডে আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল